বেসনের চিলা(besaner chilla recipe in Bengali)

 





 10 মিনিট

উপকরণ

 2 সারভিংস
  1. 1 কাপ বেসন
  2. 1টা মাঝারি টমেটো
  3. 1 টা মাঝারি পেঁয়াজ
  4. 1 চা চামচ কাঁচা লঙ্কা কুচি
  5. 2 টেবিল চামচ ধনেপাতা কুচি
  6. স্বাদ মতো নুন চিনি
  7. 1/2 চা চামচ জোয়ান
  8. পরিমান মতো সাদা তেল ভাজার জন্য

ধাপ

  1. টমেটো আর পেয়াজ কুচিয়ে নিন। তার সাথে ধনেপাতা কুচি, কাচালংকা কুচি একসাথে একটি পাত্রে নিন।

  2. এবার ওর মধ্যে নুন, চিনি, বেসন, জোয়ান আর পরিমাণ মতো জল দিয়ে একটি ঘন মিশ্রন বানিয়ে নিন।

  3. ননস্টিক তাওয়া তে তেল ব্রাশ করে অল্প অল্প করে মিশ্রন দিয়ে চিলা গুলো উল্টে পাল্টে ভেজে নিন

  4. গরম গরম টমেটো সস সহ পরিবেশন করুন।



Post a Comment

0 Comments